Friday, May 15, 2026

পাখির চোখ গুজরাট নির্বাচন! সোমনাথ মন্দিরে নিষ্ঠাভরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রবিবার সকাল ১০টা নাগাদ মন্দিরে গিয়ে নিয়ম রীতি মেনে পুজো সারেন প্রধানমন্ত্রী। এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন নমো। আগামী মাসের শুরুতেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujrat Assembly Election)। আর সেই নির্বাচনকেই পাখির চোখ করে নিজের রাজ্যে ভোটের প্রচারে (Campaign) গিয়েছেন তিনি। রবিবার সফরের দ্বিতীয় দিন।

রবিবার বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন প্রধানমন্ত্রী। বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজকোটের ধোরাজিতে যাবেন মোদি। তারপর আমরেলি এবং বোটাদে বিজেপির জনসভায় যোগ দেবেন তিনি। ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা সোনালি রঙের জহর কোট পরে মন্দিরে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন মন্দিরে প্রবেশের আগে প্রথমেই তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়ান। পরে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। শিবলিঙ্গে ফুল-মালা, দুধ ও জল ঢেলে যাবতীয় উপাচার পালন করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় দক্ষিণ গুজরাটের ভালসাদে একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানান, যারা গুজরাটকে অপমান করেছেন তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গুজরাট থেকে উৎখাত করতে হবে। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার জন্য ১ ও ৫ ডিসেম্বর দু’ দফায় নির্বাচন হতে চলেছে। ৮ ডিসেম্বর জানা যাবে ফলাফল (Result)।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...