Saturday, May 9, 2026

একেই বলে ফুটবল ফিভার! একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ দেখতে আস্ত একটা বাড়ি কিনলেন কেরলের ১৭ জন বাসিন্দা

Date:

Share post:

ফুটবল জ্বরে ভুগছে গোটা বিশ্ব। বাদ পড়েনি ভারতও। তবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে কাতারে যাওয়া সম্ভব হয়নি ঠিকই। কিন্তু সবাই মিলে হইহই করে খেলা দেখা চাইই। তাই  কিনে নেওয়া হল আস্ত একটা বাড়ি। সকলে মিলে হইহই করে খেলা দেখবেন এই বাড়িতে।এর জন্য খসেছে কয়েক লক্ষাধিক টাকা।তবে একা কেউ এই বাড়ির মালিক নন।কেরলের ১৭ জন বাসিন্দা মিলে এই বাড়িটি কিনেছেন।

আরও পড়ুন:বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ইকুয়েডরের কাছে হারল কাতার

জানা গিয়েছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সকলে মিলে দেখবেন বলে ২৩ লক্ষ টাকায় একটি বাড়ি কিনেছেন কোচির মুন্ডাক্কামুগল গ্রামের ১৭ জন বাসিন্দা। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের পতাকা দিয়ে গোটা বাড়িটি সাজিয়েছেন তাঁরা। পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ছবি টাঙানো হয়েছে। খেলা দেখার জন্য ঘরে বড় একটি টিভিও বসানো হয়েছে। সবমিলিয়ে আগামী এক মাস ওই নতুন বাড়িতে তারিয়ে তারিয়ে তাঁরা ফুটবল খেলা উপভোগ করবেন।

শিফার পিএ নামে এক বাসিন্দা বলেছেন, ‘‘এ বছর বিশ্বকাপের জন্য আমরা বিশেষ পরিকল্পনা করেছিলাম। তাই ১৭ জন মিলে ওই বাড়িটি কিনলাম। আমরা সকলে মিলে বসে হইহই করে খেলা দেখব।’’ আগামী দিনে তাঁদের পরবর্তী প্রজন্মও ওই বাড়িতে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

তবে বিশ্বকাপ শেষ হলে বাড়িটির কী হবে? তাও ঠিক করা হয়ে গিয়েছে। না ! বাড়িটি আর বিক্রি হবে না। বরং, সামাজিক পরিষেবা, জরুরিমূলক পরিষেবা এবং খেলাধূলার জন্য ব্যবহৃত হবে বাড়িটি।

Related articles

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...