Wednesday, June 3, 2026

প্রয়াত ‘সিটি অফ জয়ে’র লেখক ডমিনিক ল্যাপিয়ের

Date:

Share post:

প্রয়াত সিটি অফ জয়ের লেখক ডমিনিক ল্যাপিয়ের। বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তবে তিনি শুধু সিটি অফ জয়ের লেখকই নন, তিনি ছিলেন ভারত অনুরাগী। ল্যাপিয়ের সিটি অফ জয় থেকে যে রয়্যালটি পেয়েছিলেন, তা ভারতের মানবিক প্রকল্পের জন্য দান করেছিলেন।

ডমিনিক ল্যাপিয়ের জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে, চ্যাটেইলনে। আমেরিকার লেখক ল্যারি কলিন্সের সঙ্গে তাঁর লেখা ছটি বইয়ের প্রায় ৫ কোটি কপি বিক্রি করেছেন। এর মধ্যে সব থেকে বিখ্যাত হল ইজ প্যরিস বার্নিং? বইটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। যেখানে ১৯৪৪-এর অগাস্ট পর্যন্ত সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। সেই সময় নাৎসি জার্মানি ফ্রান্সের রাজধানী প্যারিসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়। এছাড়াও উল্লেখযোগ্য বইগুলি হল, অর আই উইল ড্রেস ইউ ই মোরিং (১৯৬৮), ও জেরুজালেম (১৯৭২), ফ্রিডম অ্যাট মিডনাইট(১৯৭৫), দ্য ফিফথ হর্সম্যান (১৯৮০)।
তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে সিটি অফ জয়। কলকাতার এক রিকশাওয়ালার জীবন বৃত্তান্ত তুলে ধরেছিলেন তিনি। এর ওপর ভিত্তি করে প্যাট্রিক সোয়েজ অভিনীত এবং রোল্যান্ড জোফ পরিচালিত চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯২ সালে। ল্যাপিয়ের কেবল সিটি অফ জয়ের লেখকই নন, তিনি ছিলেন ভারত অনুরাগীও। সিটি অফ জয় থেকে যে রয়্যালটি পেয়েছিলেন, তা ভারতের মানবিক প্রকল্পের জন্য দান করেছিলেন। ২০০৮ সালে ডমিনিক ল্যাপিয়েরকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার।

ল্যাপিয়ের সিটি অফ জয় থেকে পাওয়া রয়্যালটি ভারতের মানবিক প্রকল্পে দান করেছিলেন। ২০০৫-এ তিনি বলেছিলেন, নিজের এই পদক্ষেপ এবং পাঠকদের কাছ থেকে পাওয়া অনুদানে ২৪ বছরে ১০ লক্ষ যক্ষা রোগী এবং প্রায় ৯ হাজার কুষ্ঠ আক্রান্ত রোগীর নিরাময় করা সম্ভব হয়েছে।

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...