Wednesday, May 20, 2026

দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স, ভগবানপুরে ‘ঘুষ’ নেওয়া অভিযোগে ধৃত সরকারি কর্মচারী

Date:

Share post:

দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের। আগেই সতর্কবার্তা জানিয়ে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানিয়েছিলেন গ্রামীণ আবাস যোজনার সমীক্ষার কাজে বাধা দেওয়া হলে কড়া ব্যবস্থা নেবে সরকার। এবার আবাস যোজনার কাজে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে সন্দীপ ভুঁইয়া নামে এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, সমীক্ষার সময় একাধিক ব্যক্তির কাছ থেকে ৫০০০ টাকা করে ঘুষ চেয়েছিলেন সন্দীপ। এর সমস্ত তথ্য-প্রমাণ মেলে পুলিশের হাতে। পঞ্চায়েত দফতর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয়। কিন্তু ঘটনার পরে থেকেই বেপাত্তা হয়ে যান সন্দীপ। শেষপর্যন্ত বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

এদিকে গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতি প্রতিরোধ করে স্বচ্ছতা বজায় রাখতে জেলাগুলিকে আরও সতর্ক হতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায় জেলায়। প্রতিটি এসডিও, বিডিও অফিসে এবং পঞ্চায়েতে রাখতে হবে কমপ্লেন বক্স। বাড়ি বাড়ি সমীক্ষার কাজ যাতে মসৃণভাবে চলে সেদিকে নজর রাখতে নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম।


 

Related articles

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...