Wednesday, June 24, 2026

মুখরোর নিহতদের পরিবারকে ৫লক্ষ টাকা করে সাহায্য, মমতার সহমর্মিতায় আপ্লুত মেঘালয়

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মেঘালয়

অসম পুলিশের গুলিতে নিহত ৫ পরিবার ও দুই আহতের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, তিনদিনের সফরে শিলং (Shilong) পৌঁছেই তিনি জানান, অসম পুলিশের গুলিতে মৃতদের পরিবার পাশে দাঁড়াবেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার শিলংয়ে কর্মিসভা শুরুর আগে স্বজনহারা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে হাতে সাহায্যের চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাইন উড গেস্ট হাউসে পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। স্বজনহারা সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তৃণমূল সুপ্রিমো। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অসম-মেঘালয় সীমানা সমস্যার জেরে ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে ৫ গ্রামবাসীর মৃ*ত্যু হয়। শিলংয়ে পা রেখেই এই বিষয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। মানবিকতার স্বার্থে স্বজনহারা পরিবারগুলিকে আর্থিক সাহায্য করতে চান বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে এত কাছ থেকে দেখে, তাঁর ব্যবহারে মুগ্ধ সাহায্যপ্রাপ্ত পরিবারগুলি।

এরপরে কর্মিসভায় মমতা প্রশ্ন তোলেন, “মুখরোই এত বড় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী কী করছিলেন? পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন? তাঁদের পরিবারে চাকরি দিয়েছেন? কিছুই করেননি।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের কোনও ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলে রাজ্য সরকার সেই পরিবারকে আর্থিক সাহায্যে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাকে কুর্নিশ জানায় মেঘালয়।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...