Saturday, June 27, 2026

Berlin : সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়াম ভেঙে বিপত্তি, মৃত ১,৬০০ প্রজাতির মাছ

Date:

Share post:

অ্যাকোয়ারিয়াম (Aquarium)ভেঙে জলে ভাসল রাস্তা, হোটেলের মেঝে ভেসে গেল জলে। জলের তোড়ে ভাঙল আসবাব। ১৬ ফুটের এই অ্যাকোয়ারিয়াম (Big aquarium) কী ভাবে ভেঙে খানখান হয়ে গেল, তা নিয়ে সবাই অবাক। অ্যাকোয়ারিয়ামে ১০ লক্ষ লিটারেরও বেশি জল ছিল। প্রায় ১,৬০০ প্রজাতির মাছ মারা গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

হোটেলের অ্যাকোয়ারিয়াম ভেঙে এত বড় ঘটনা কার্যত অবাক করেছে সবাইকে। সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়ামটি (Cylindrical aquarium) ফেটে যাওয়ার পর জলে ভেসে যায় আশপাশের জায়গা। এ ছাড়া ভবনের ভেতর কাচের টুকরো ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।শুক্রবার জার্মানির (Germany)রাজধানী শহর বার্লিনের (Berlin)নামী হোটেলে (Radisson Blue)থাকা সেই অ্যাকোয়ারিয়াম ভেঙে জল গড়িয়ে যায় রাস্তায়। মাছও ছড়িয়ে পড়ল শহরের রাজপথে। অ্যাকোয়ারিয়ামের হাজার হাজার গ্যালন মাছ ভর্তি জলে কার্যত প্লাবিত হোটেলের আশপাশের রাস্তা। হুড়োহুড়ি পড়ে যায় রাস্তায়।

বার্লিনের দমকল বিভাগের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অ্যাকোয়ারিয়ামটি পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। বার্লিন পুলিশ জানিয়েছে, বিখ্যাত এই অ্যাকোয়ারিয়ামের তো ক্ষতি হয়েইছে, মারা গিয়েছে অ্যাকোয়ারিমের সব বাসিন্দা। তা ছাড়া এই অ্যাকোয়ারিয়াম ভেঙে কাচের টুকরোয় গুরুতর আহত হয়েছেন দুই পথচারী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ায় অসুবিধায় হোটেলে আসা অতিথিরাও। জলে ভাসছে পুরো হোটেল। এর মধ্যে প্রায় ৪০০ অতিথিকে ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০১৯ সাল থেকে এই অ্যাকোয়ারিয়াম দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। ৩ বছরের বেশি সময় ধরে সংস্কারের কাজ হচ্ছিল। তবে ১৮ মাস পর অ্যাকোয়ারিয়াম খুলতেই বিপত্তি। বিপুল ক্ষতির মুখে ওই হোটেল কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা সেটা স্পষ্ট নয়।

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...