Thursday, May 14, 2026

ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়  চত্বর

Date:

Share post:

শিক্ষামন্ত্রী আসার আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়  চত্বর। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে আন্দোলনরত এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ নামে মঞ্চ গড়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিকে বিক্ষোভকারীদের আটকাতে নিরাপত্তারক্ষীরা প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেন। আন্দোলনকারীরা গেটের একাংশ ভেঙেও ফেলেন বলে অভিযোগ। এমনকি বিশ্ববিদ্যালয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের হেনস্তার অভিযোগও ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের জমি যাতে কোনওভাবেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া না হয়, তার দাবিতে বিক্ষোভ শুরু হয়। সেই সময় নিরাপত্তা আধিকারীক আন্দোলনকারীদের সেখানে মাইক বাজাতে বাধা দেন। এরপরই এ নিয়ে দু’পক্ষের বচসা বেধে যায়। তখনই তৃণমূল ছাত্র পরিষদ নেতা আন্দোলনরত এক ছাত্রকে মারধর শুরু করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানানো হয় ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির তরফে। এদিকে, এর পালটা প্রতিবাদ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফেও। পরিস্থিতি সামাস দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশবাহিনী।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...