Thursday, May 14, 2026

“আমরা চাই যু*দ্ধের অবসান ঘটাতে”: জেলেনস্কির আমেরিকা সফরের মধ্যেই বার্তা পুতিনের

Date:

Share post:

খুব শীঘ্রই রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধ শেষ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার এমনই মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পুতিন বলেন, যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়, আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব ততই দু’দেশের পক্ষে ভালো।

সম্প্রতি মার্কিন সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) জানান, তিনি রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত শেষ করতে কোনরকম চুক্তি করবেন না। আমরা কোনওভাবেই মাথানত করতে রাজি নই। তিনি বলেন, রুশ হামলা মোকাবিলায় মার্কিন সাহায্যের দিকে আমাদের নজর রয়েছে। জেলেনস্কি মার্কিন পার্লামেন্টকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠকে তিনি একটি ১০ দফা শান্তি সূত্রের প্রস্তাব করেছেন। অন্যদিকে, ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আমরা পশ্চিম-সমর্থিত ইউক্রেনে আমাদের সামরিক সক্ষমতা আরও বাড়াব। পুতিন তাঁর দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেন, সশস্ত্র বাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন আমরা এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাব।

 

পুতিন আরও জানান, আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর গুণগত পুনর্নবীকরণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সম্পূর্ণ পরিসর বাস্তবায়ন করা। তবে ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি পুতিনকেই কাঠগড়ায় তুলেছেন। কংগ্রেসে জেলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...