Sunday, April 26, 2026

বড়দিন-বর্ষবরণে নিরাপত্তার আঁটোসাঁটো পার্ক স্ট্রিট চত্বরে, রাস্তায় ৩হাজার পুলিশ

Date:

Share post:

ডিসেম্বরের (December) শেষে শীতের আমেজে ফের উৎসব মুখর বাংলা। রবিবার বড়দিন (Christmas)। আর ৩১ ডিসেম্বর বর্ষবরণের (New Year) রাত। প্রতি বছরের মতো এ বছরও আলোয় বন্যায় ভাসবে পার্ক স্ট্রিট (Park Street) চত্বর। উৎসবের আনন্দে রাস্তায় নামবে মানুষের ঢল। রাত থেকে ভোর মাতবে তিলোত্তমা। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের মতো এবারও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষায় পার্ক স্ট্রিটে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে।

বিশেষ করে ২৫ ও ৩১ ডিসেম্বর রাতে অবরুদ্ধ হবে পার্ক স্ট্রিট। এই দুই দিনে নিরাপত্তা জোরদার করছে কলকাতা পুলিশ। যানজট এড়াতে পার্কিংয়ে নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় বিপুল ভিড়ের কথা মাথায় রেখে বড়দিনে পার্ক স্ট্রিটে নিরাপত্তার দায়িত্বে থাকবে অন্তত দেড় হাজার পুলিশ কর্মী। বর্ষবরণের রাতে পুলিশকর্মী থাকবে অন্তত ৩ হাজার।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিনে পার্ক স্ট্রিটে যানজট এড়াতে গাড়ি বা বাইক ক‌্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে পার্কিং করতে হবে। লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট ও তার আশপাশের অঞ্চলকে প্রায় দশটি সেক্টরে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি (DC) পদমর্যাদার অফিসার। এছাড়াও তাঁদের সঙ্গে জায়গার গুরুত্ব বুঝে থাকবেন এক বা দু’জন করে অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার, একাধিক ইন্সপেক্টর ও অন‌্যান‌্য আধিকারিক ও পুলিশকর্মীরা।

পার্ক স্ট্রিটে ভিড় সামলাতে তৈরি হবে আলাদা কন্ট্রোল রুম (Control Room)। বড়দিন ও বর্ষবরণে ভিড়ের কথা মাথায় রেখে পার্ক স্ট্রিটে মানুষ চলাচলের জন‌্য “ওয়ান ওয়ে” করার ভাবনাও নিয়েছে কলকাতা পুলিশ। এর ফলে জওহরলাল নেহরু রোড দিয়ে পার্ক স্ট্রিটে ঢুকে বেরতে হবে রাসেল স্ট্রিট, শেক্সপিয়র সরণি দিয়ে। নিরাপত্তা ও নজরদারির জন‌্য তৈরি করা হচ্ছে পাঁচটি ওয়াচ টাওয়ার। থাকবে ন’টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ (Assistant Booth)।

পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি অঞ্চলের রেস্তরাঁ ও পানশালা গুলির উপর রাখা হবে বাড়তি নজর। শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের মতো ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হবে। মদ‌্যপ অবস্থায় কেউ যাতে গাড়ি না চালান, সেদিকে নজর রাখা হবে। পুরো দক্ষিণ, মধ‌্য কলকাতা ও বাইপাস লাগোয়া অঞ্জল জুড়ে কুইক রেসপন্স টিম (Quick Response Team), পিসিআর ভ‌্যান (PCR Van), হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও বাইক টহল দেবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ২৪ ও ২৫ ডিসেম্বর সরকারি ও বেসরকারি বাস পরিষেবা গভীর রাত অবধি চলবে বলে জানা গেছে।

 

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...