Thursday, May 14, 2026

বড়দিনে বান্ধবী জর্জিনার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রোনাল্ডো

Date:

Share post:

বড়দিনে বান্ধবী জর্জিনা রড্রিগেজের কাছ থেকে বড় উপহার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কাছে সান্তা হয়ে এলেন জর্জিনা। বড়দিনে রোনাল্ডোকে একটি রোলস র‍য়‍্যালস গাড়ি উপহার দিলেন তিনি। যেই উপহার পেয়ে আপ্লুত সিআরসেভেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেখানেই দেখা যায় বড়দিনে রোনাল্ডোকে রোলস রয়‍্যালস উপহার দেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে রোনাল্ডো বাড়িতে ঢোকার ঠিক আগেই দেখেন জর্জিনার দেওয়া রোলাস রয়েস গাড়িটি। রোনাল্ডো অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই গাড়ির দিকে। বিস্ময় কাটতেই রোনাল্ডো এবং বাকি সদস্যরা গিয়ে ওঠেন সেই গাড়িটিতে। একই সঙ্গে বাচ্চাদের নতুন খেলনা উপহার দেন জর্জিনা। জর্জিনা সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ”এ ম্যাজিক ক্রিস্টমাস নাইট। আমি ওদের ভালবাসি। ধন্যবাদ স্যান্টা।”

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

বান্ধবীর কাছ থেকে এই উপহার পেয়ে রোনাল্ডো তার ইনস্টা স্টোরিতে লেখেন,”আমার ভালবাসা, তোমায় অনেক ধন্যবাদ।” স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে হারের পর ভেঙে পড়েছিলেন রোনাল্ডো। এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ।

তবে চলতি বছর একেবারেই ভালো যাচ্ছে না রোনাল্ডোর। এপ্রিলে যমজ সন্তান হয় রোনাল্ডো ও জর্জিনার। একটি পুত্র এবং কন‍্যা জন্মদেন জর্জিনা। তবে জন্মের পরই মারা যায় তাদের পুত্র সন্তান। এরপর থেকেই একের পর এক ধাক্কা সহ্য করতে হচ্ছে পর্তুগিজ তারকাকে। মরশুমের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। এছাড়াও  বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর, স্পেন ও দুবাইতে গিয়ে অনুশীলন সারেন রোনাল্ডো। নতুন কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে সরকারি ঘোষণা হয়নি। শোনা গিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...