Saturday, June 20, 2026

রোনাল্ডো নয়, আল নাসেরের কোচের প্রথম পছন্দ ছিলেন মেসি

Date:

Share post:

সর্বকালের সেরা চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকালই আল নাসেরে পৌঁছে গিয়েছেন সিআরসেভেন। তবে আল নাসেরে যোগ দিতে অসম্মানিত হলেন রোনাল্ডো। রোনাল্ডোকে নয়, লিওনেল মেসিকে আল নাসেরে সই করাতে চেয়েছিলেন নাকি কোচ রুডি গার্সিয়া। সম্প্রতি আল নাসের কোচ রুডি গার্সিয়া কিছুটা হালকা ছলেই বলে দিয়েছেন, রোনাল্ডো নয়, তাঁদের পছন্দ ছিল স্বয়ং লিওনেল মেসিকে। আর্জেন্টিনার তারকাকে পাওয়া না যাওয়ার জন্যই রোনাল্ডোকে নিলেন তাঁরা।

রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পরেই সাংবাদিক সম্মেলনে কোচ রুডি গার্সিয়া বলেন, “প্ৰথমে মেসিকে নেওয়ার চেষ্টা করেছিলাম। মেসিকে না পাওয়ায় রোনাল্ডোকে নেওয়া হল।” কোচ রুডি গার্সিয়ার মন্তব্য রোনাল্ডো যে মোটেই ভালভাবে নেবেন না, তা বলাই বাহুল্য।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে যাওয়ার পরে ফ্রি এজেন্ট হিসাবে সৌদির আল নাসের ক্লাবে বিশাল অর্থের চুক্তিতে যোগ দিয়েছেন সিআরসেভেন। বিশ্বকাপের আগে সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে বিষ্ফোরক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগ-এর তীব্র সমালোচনা করেন রোনাল্ডো। তারপরই ক্লাব তাঁর সঙ্গে সম্পর্কছেদ করে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...