Saturday, March 14, 2026

লালন শেখের রহস্যমৃ*ত্যুর তদন্তে ২ সিবিআই আধিকারিককে নোটিশ সিআইডির  

Date:

Share post:

লালন শেখের (Lalan Seikh) রহস্যমৃত্যুর (Mysterious Death) তদন্তে এবার সিবিআইয়ের (CBI) দুই আধিকারিকের হাতে নোটিশ ধরালো সিআইডি (CID)। বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গিয়ে নোটিশ দিয়ে আসেন এক সিআইডি আধিকারিক। নোটিশে লেখা রয়েছে, লালন শেখ রহস্যমৃত্যু কাণ্ডে অভিযুক্ত ৭ জন সিবিআই আধিকারিকেদের মধ্যে বর্তমানে ওই দুই সিবিআই আধিকারিককে অবিলম্বে জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে চায় সিআইডি। আর সেকারণেই এই নোটিশ।

বগটুই গণহত্যা কাণ্ডে (Bogtui Case) অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় লালন শেখের। পরে ময়না তদন্তের রিপোর্টে (Post Mortem Report) লালনের আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হয়। এদিকে লালন শেখের স্ত্রী রেশমা বিবির অভিযোগ, হেফাজতে থাকাকালীন সিবিআই আধিকারিকদের অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্যে। তদন্তভার যায় সিআইডির হাতে। আর সেই ঘটনার তদন্তেই এবার সিআইডি জিজ্ঞাসাবাদ করতে চায় দুই সিবিআই আধিকারিককে।

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবশ্য আগেভাগেই নির্দেশ দিয়েছে, এই ঘটনায় সিবিআই অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না সিআইডি। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর সেই প্রেক্ষাপটেই এবার সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে চেয়ে নোটিশ পাঠাল সিআইডি।

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...