Sunday, April 26, 2026

রাজনৈতিক ফায়দা তুলতে ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে ফেলা হল মোদির নামে

Date:

Share post:

ক্ষমতায় আসার পর রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্রের একাধিক প্রকল্পে নিজের নাম দিয়েছে মোদি সরকার। এবার খাদ্য প্রকল্পের নামের সঙ্গেও জুড়তে চলেছে প্রধানমন্ত্রী মোদির নাম। তাও আবার ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নামে বদল আনতে চলেছে মোদি সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে রাখা হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’।

আরও পড়ুন:রেশন দুর্নীতির শীর্ষে যোগীর “ডাবল ইঞ্জিন” উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই মোদি-শাহের গুজরাতও
করোনার সময় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮১ কোটি মানুষকে নিখরচায় বাড়তি রেশন বিলি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। তার নাম রাখা হয়েছিল ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।’ দু’সপ্তাহ আগে মোদি সরকারের সিদ্ধান্তে প্রকল্পটির ইতি টেনে বাড়তি রেশন বিলি বন্ধ করা হয়।
২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসাধারণের আইওয়াশ করতে কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নেয়, এখন থেকে গোটা খাদ্য সুরক্ষা প্রকল্পের নামই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ রাখা হবে। অর্থ্যাৎ ইউপিএ সরকারের প্রকল্পের নাম বদলে মোদি সরকারের নামে প্রকল্পের নাম রাখতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে পাঠানো নোটে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের প্রস্তাব ছিল, নতুন নাম হোক ‘প্রধানমন্ত্রী গরিব অন্ন সুরক্ষা যোজনা’। তার বদলে কোভিডের সময় থেকে চালু ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র নামই পছন্দ করেছেন মোদি।



কংগ্রেসের অভিযোগ, ইউপিএ সরকার খাদ্য সুরক্ষা আইন করে গরিবদের জন্য সস্তায় রেশনের প্রকল্প নিয়েছিল। সে সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিই তার বিরোধিতা করেছিলেন। এখন তিনি‌ই ২০২৪-এর ভোটের আগে সেই প্রকল্পে নিজের নাম জুড়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। এর আগেও মোদি পুরনো সরকারি প্রকল্প, বিশেষত ইউপিএ সরকারের প্রকল্প নতুন মোড়কে হাজির করে তাতে প্রধানমন্ত্রীর নাম জুড়ে দিয়েছেন। যেমন, ইন্দিরা আবাস যোজনার নাম বদলিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। ফসল বিমা প্রকল্পের নাম মোদি জমানায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হয়েছে। জন ঔষধির নামও প্রধানমন্ত্রীর নামে হয়েছে। দরিদ্র পরিবারকে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনার নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা করা হয়েছে। কিছু দিন আগে সারে ভর্তুকির প্রকল্পের নামও প্রধানমন্ত্রী ভারতীয় জনউর্বরক পরিযোজনা রাখা হয়েছে। এ বার খাদ্য ভর্তুকিতেও প্রধানমন্ত্রীর নাম জুড়ে দেওয়া হল।

 

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...