Wednesday, March 11, 2026

অবশেষে উদ্ধার ব্ল্যাকবক্স, নেপাল বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য এবার সামনে আসতে চলেছে

Date:

Share post:

অবশেষে খুঁজে পাওয়া গেল নেপালের (Nepal) পোখারায় (Pokhra) বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স (Black Box)। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, ব্ল্যাকবক্স থেকে বিমান দুর্ঘটনায় বিষয়ে অনেক তথ্য জানা যাবে। যেখান থেকে দুর্ঘটনার প্রকৃত তথ্য উঠে আসবে।

এদিকে, নেপালের পোখারায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭২ আরোহী ছিলেন। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় সকলেই প্রাণ হারালেন।

নেপালের পুলিশের মুখপাত্র ডিআইজি টেক প্রসাদ রাইয়ের (Prasad Rai) কথায়, “এখনও পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁরা জীবিত নাকি মৃত হাসপাতাল কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি। এদিকে ইয়েতি এয়ারলাইনস এখন পর্যন্ত ৬৯ জনের নিহতের কথা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু (Kathmandu) থেকে পোখারায় (Pokhra) যাচ্ছিল। বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখারার পুরানো বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় এবার নেপাল বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য সামনে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...