Wednesday, March 11, 2026

‘এটাই সঠিক সময়,এবার দায়িত্ব ছেড়ে দেব’.. জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

Date:

Share post:

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জাসিন্ডা নিজেই সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। জানা যাচ্ছে, তার আগেই লেবার পার্টি নতুন প্রধানমন্ত্রীর জন্য আগামী রবিবার একটি ভোট গ্রহণ করবে। যিনি নির্বাচিত হবেন, তিনি আগামী ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন:ফের লকডাউন! করোনার নতুন স্ট্রেন মিলতেই আতঙ্কে নিউজিল্যান্ড

সাংবাদিক বৈঠকে জাসিন্ডা বলেন, ‘‘অনেক হয়েছে, এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।’’ প্রধানমন্ত্রী পদে থাকতে তাঁর অনীহার কারণ জানতে চাওয়া হলে জাসিন্ডা বলেন, ‘‘এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্বও আপনারই।’’

গতকাল চোখের জল কোনওরকমে ধরে রেখে আরডার্ন বলেন, প্রধানমন্ত্রী হিসাবে গত সাড়ে পাঁচ বছর ধরে একটা কঠিন সময় পার করেছি। দেশের কাজে যতটা পেরেছি সাহায্য করেছি। অনেকের ভালবাসা পেয়েছি। এবার আমায় সরে যেতে হবে।


প্রসঙ্গত, মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাসিন্ডা। সে সময় তিনি ছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা। ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির বিপুল জয়ের পরে দ্বিতীয় বার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন তিনি। তার আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের দফতরে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন জাসিন্ডা।

 

spot_img

Related articles

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...