Saturday, May 16, 2026

ম‍্যাচের সেরা হয়েও দুঃখ যাচ্ছে না শামির, অভাব বোধ করছেন সতীর্থের

Date:

Share post:

শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচ জিতে এক ম‍্যাচ বাকি থাকতেই  তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। দ্বিতীয় ম‍্যাচে কিউইদের বিরুদ্ধে বল হাতে দাপট দেখিয়েছেন মহমম্মদ শামি। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরাও তিনি। তারপরেও দুঃখ যাচ্ছে না শামির। ম‍্যাচ শেষে জানালেন যশপ্রীত বুমরাহ-এর অভাব বোধ করছেন তিনি।

ম‍্যাচ শেষে শামি বলেন,” ভাল ক্রিকেটারদের অভাব সব সময় বোঝা যায়। কিন্তু একজন চোট পেলে কিছু করার নেই। খেলা তো থেমে থাকে না। বুমরাহ ভাল বোলার। তাই ওর অভাব বোধ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বুমরাহ ফিরবে। ও নিজের ফিটনেসে নজর দিচ্ছে। খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে বল করতে নামব।”

গত বছর চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। সেই চোট না সারায় বাদ যান টি-২০ বিশ্বকাপ থেকে। এখনও মাঠের বাইরে বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে বুমরাহকে দলে রাখা হয়নি। তিনি সুস্থ হয়ে উঠলে পরের দু’টি টেস্টে দলে ফেরানো হতে পারে। প্রথম টেস্ট শুরু ৯ ফেব্রুয়ারি থেকে। সেই দলে নেই বুমরাহ। তৃতীয় টেস্ট শুরু ১ মার্চ। সুস্থ হয়ে উঠলে শেষ দু’টি টেস্টে জায়গা পেতে পারেন তিনি।

আরও পড়ুন:চেন্নাইয়ানের কাছে গোলশূন‍্য ড্র, ম‍্যাচ হেরে হতাশ বাগান কোচ


Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...