Friday, May 15, 2026

মধ্যরাতে টেকনোসিটি থানার ব্যারাকে ‘শুটআউট’! ASI-র ছোড়া গুলিতে জখম SI

Date:

Share post:

মধ্যরাতে টেকনোসিটি থানার (Technocity Police Station) বারাকে চলল গু*লি। ASI অভিজিৎ ঘোষের (Abhijit Ghosh) ছোড়া গুলিতে আহত হন সাব-ইন্সপেক্টর কৌশিক ঘোষ (Kaushik Ghosh)। তাঁর পায়ে গুলি লাগে। জখম অবস্থায় বিধাননগর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এসআইকে তার প্রায় অস্ত্রোপচার হবে। অভিযুক্ত অভিজিৎ ঘোষকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দেড়টা নাগাদ টেকনোসিটি থানার ব্যারাকে পুলিশ কর্মীরা বসে কথা করছিলেন। অভিযোগ, সেই সময় এসআই কৌশিক ঘোষ ও অভিজিৎ ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে উত্তেজনার বশে সার্ভিস রিভলবার দিয়ে কৌশিকের পা লক্ষ্য করে গুলি চালান অভিজিৎ। রাত আড়াইটে নাগাদ সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত SI-কে। বৃহস্পতিবারেই তাঁর পায়ে অস্ত্রোপ্রচার হবে।

তবে, ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টেকনোসিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। তবে হাসপাতালে জবানবন্দি দেওয়ার সময় আহত SI কৌশিক ঘোষ জানিয়েছেন, কোন ঝামেলা নয়। দুর্ঘটনাবশত গুলি ছিটকে এসে তাঁর পায়ে লেগেছে। তবে, প্রশ্ন উঠছে এসআই এবং এএসআই কেউই কর্তব্যরত ছিলেন না। তাহলে সার্ভিস রিভলবর ও কার্তুজ পেলেন কী ভাবে?

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...