Monday, April 20, 2026

”সমালোচনা করতে হলে সমকক্ষ হতে হয়”, বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতী-অমর্ত্য সেন বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অধ্যাপক অনুপম হাজরা।জমিজট ইস্যু নিয়ে বিশ্বভারতীর উপাচার্য ও কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় মন্তব্য করলেন অনুপম।

আরও পড়ুন:তথ্যচিত্রের পাশাপাশি ভারতে বিবিসিকেও নিষিদ্ধ করা হোক! সুপ্রিম কোর্টে আর্জি কেন্দ্রের

নাম না করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ করে অনুপম বলেন, “অনেকেই বিশ্বভারতীর জায়গা দখল করে বসে আছেন। অমর্ত্য সেন যে পুরস্কারটা পেয়েছেন, সেটা যদি নোবেল নাও হয়, নোবেলের মত তো কিছু তো একটা পেয়েছেন। এখন যাঁরা তাঁকে নিয়ে সমালোচনা করছেন, তাঁরা তো সেটাও পাননি! উনি জ্ঞানীগুণী মানুষদের একজনের মধ্যে পড়েন। সেখানে সামান্য জমি-জায়গা নিয়ে এই টানাটানি দৃষ্টিকটু। বিশ্বভারতীর উপাচার্যের যদি মনে হয় যে জমি ফেরাবেন, তবে আরও ৫ জনকেও নোটিশ পাঠাতে পারতেন! আর সমালোচনা করতে হলে তাঁর সমকক্ষ বা সমগোত্রীয় হতে হয়।”

প্রসঙ্গত, গত সোমবার শান্তিনিকেতনে প্রতীচীতে গিয়ে অমর্ত্য সেনের হাতে তাঁর জমি সংক্রান্ত নথি তুলে দেন খোদ মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, অমর্ত্য সেন যে তথ্য দিয়েছেন সেটাই তাঁর ঠিক বলে মনে হয়েছে। তারপরই এই নিয়ে প্রথম মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, অমর্ত্য সেনের জমি সংক্রান্ত যে তথ্য প্রেস কনফারেন্সে করে দেওয়া হল তা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্বভারতীয় উপচার্যের উচিত অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এরপর ফের উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা।

 

 

Related articles

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...

বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য ভিটে, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বাসভবন। বাঙালির ইতিহাসের দুই স্তম্ভকে সাক্ষী রেখে সোমবার...

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...