Thursday, May 14, 2026

বাংলার জন্য কাজ করতে চান সোনু, বর্ধমানে বলি স্টারের মন্তব্যে খুশি বিধায়ক

Date:

Share post:

সিনে পর্দায় তাঁকে একাধিক চরিত্রে দেখেছেন ফ্যানেরা। কিন্তু পর্দার থেকেও বাস্তবে তিনি অনেক বেশি প্রিয় আপামর ভারতবাসীর কাছে। সিলভার স্ক্রিনে নায়ক এবং খলনায়ক দুই হিসেবেই পরিচিতি পেয়েছেন, কিন্তু আমজনতার কাছে তিনি তারকা নন, বরং গরিবের মসীহা সোনু সুদ। বলিউডে তাঁর মানসিকতা আর কাজের গুণমুগ্ধ সবাই। এবার বাংলার জন্য কাজ করতে চান সোনু। বর্ধমানের কাঞ্চননগরে এসে সেই কথাই শোনা গেল তাঁর মুখে।

বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বর্ধমানের একটি সভাস্থল থেকেই ভার্চুয়ালি কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। আর সেদিনই কাঞ্চননগরে বৃদ্ধাশ্রমের কর্মকাণ্ড দেখে মুগ্ধ বিখ্যাত বলিউড তারকা সোনু সুদ (Bollywood Actor Sonu Sood)। তাঁর আগমণকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই বর্ধমানের কাঞ্চননগরে বৃদ্ধাশ্রমে ছিল সাজ সাজ রব।এই বৃদ্ধাবাসের পরিচালনায় আছেন বিধায়ক (MLA) খোকন দাস (Khokan Das) ও অন্যান্যরা। কাঞ্চন উৎসব এলাকার মানুষের কাছে অত্যন্ত গর্বের। ২০২৩ সালে এই উৎসব ১৫ তম বছরে পা দিল। এখানে বরাবরই তারকার মেলা দেখতে অভ্যস্ত এলাকার মানুষ। এই বছরেও ব্যতিক্রম হয় নি।

অতীতে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনু নিগম, অভিজিৎ থেকে শুরু করে বিখ্যাত গায়ক উদিতনারায়ণ-সহ অনেক নামজাদা ব্যক্তিত্ব এই মেলা ঘুরে গেছেন । এবার এলেন সোনু সুদ।

 

করো*না কালে সোনু যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে তিনি রিয়েল হিরো হয়ে উঠেছেন গরিবের কাছে। এই অনুষ্ঠানে সোনু সুদ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু,স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস সহ এলাকার অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ। কাঞ্চন উৎসবে এসে নবনীড় বৃদ্ধাবাস ঘুরে দেখেন সোনু। এরপর আবেগে আপ্লুত সোনু বাংলার জন্য কিছু করার কথা জানান সংবাদমাধ্যমকে।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...