Thursday, May 14, 2026

‘অজিদের বিরুদ্ধে বুমরাহ-পন্থ না থাকায় ভারতের শক্তি কম’, বললেন চ‍্যাপেল

Date:

Share post:

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফি। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। তার আগে এই সিরিজ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ তথা প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। বললেন যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ না থাকায় ভারতের শক্তি কম। চোটের কারণে ভারতীয় দলে নেই বুমরাহ-পন্থ। আর এখানেই শক্তির বিচারে প‍্যাট কামিন্সদের এগিয়ে রাখলেন ভারতের এই প্রাক্তন বিতর্কিত কোচ।

এদিন এক সাক্ষাৎকারে গ্রেগ চ‍্যাপেল বলেন,” আমার মনে হয়েছে, এই সিরিজ ভারতে খেলেও জিততে পারে অজিরা। নিজেদের ঘরের মাঠে ভারত এবার ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ চোটের জন্য পাচ্ছেনা। ভারত তাই খুবই নির্ভর করে থাকবে তাই বিরাট কোহলির উপরে।”

এখানেই না থেমে চ‍্যাপেল আরও বলেন,” ভারতে সফরকারী বিদেশি দলগুলি প্রায়শই বোকা হয়ে যায় যখন তারা মনে করে যে ম্যাচের কোনও ফয়সালা হবে না। আর সেই মুহূর্তেই অত্যন্ত দ্রুত পরিস্থিতি বদলে যায়। ভারতীয় ক্রিকেটারেরা এই পরিস্থিতির সঙ্গে খুবই অভ্যস্ত। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই অবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে এবং সেটা ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগেই।”

এদিকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জোরে বোলার জস হ্যাজেলউড। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। বাঁ পায়ের চোটের কারণে অনিশ্চিত জস হ্যাজেলউড।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান দীপ্তি


Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...