Thursday, May 14, 2026

বহুতলে নয়া আইন আনতে চলেছে রাজ্য

Date:

Share post:

রাজ্যের পঞ্চায়েত এলাকাতে গড়ে ওঠা উপনগরি ও বহুতল আবাসনের বাসিন্দাদের সবরকম নাগরিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত বিষয়ে পুর আইনের একটি সংশোধনী আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ এলাকায় আধুনিক উপনগরী ও আবাসন তৈরি হচ্ছে। কিন্তু আইনগত জটিলতার কারনে সেখানকার বাসিন্দাদের শহর অঞ্চলের সমতুল নাগরিক পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। এই সমস্যার নিষ্পত্তি করতেই পঞ্চায়েত ও পুর দফতরের কর্তারা আলোচনা করে আইনে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। কর ব্যবস্থার সরলীকরণ সহ একাধিক বিষয় আইনে সংযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।যে সমস্ত জেলায় এই ধরনের উপনগরী গড়ে উঠেছে বা বহুতল তৈরি হয়েছে সে সব জেলার জেলাশাসকদের থেকে রিপোর্ট নিয়ে এই সংশোধনি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার বিধানসভায় বসছে সবর্দলীয় বৈঠক, ওই দিনই পরে কার্যবিবরণীর বৈঠক হওয়ার কথা।বিলটি কবে বিধানসভায় পেশ করা হবে সেখানেই তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- বিজেপির জনবিরোধী নীতি আর সিপিএমের স*ন্ত্রাস: মহেশতলার সভা থেকে মনে করালন কুণাল

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...