Sunday, April 26, 2026

রাজ্যের কর্মীদের ব্যাঙ্কক-শ্রীলঙ্কা-মালয়েশিয়া যাওয়ার সুবিধা আছে, DA বৃদ্ধির পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, বুধবার বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থনীতিবিদরা মনে করচেব, আয়-ব্যয়ের ভারসাম্য রেখেই রাজ্য নিজের এক্তিয়ারে থেকে জনমুখি বাজেট পেশ করেছে। মূলত কর্মসংস্থানমুখি এই বাজেট।

বাজেটের একটি পর্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ৩ শতাংশ হারে ডিএ দেবে সরকার। পেনশনভোগীরাও ওই সুবিধে পাবেন। আগামী মার্চ মাস থেকেই কার্যকরী হবে এই সিদ্ধান্ত। বাজেটে এমন ঘোষণায় মোটের উপর সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মিরাও। একটি বড় অংশের রাজ্য সরকারি কর্মচারীরা বাজেট পেশের পর জানান, রাজ্যের ডিএ ঘোষণায় তাঁরা খুশি। এর জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান তাঁরা।

এদিন বিধানসভায় বাজেট ঘোষনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ”সীমিত ক্ষমতার মধ্যে যা পেরেছি, করেছি। এই বাজেট কর্মসংস্থানের বাজেট।” তাঁর আরও সংযোজন, “আমাদের সরকারি কর্মচারীরা ব্যাঙ্কক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটানে ঘুরতে যেতে পারেন। ১০ বছরে একবার মালয়েশিয়ায়ও যেতে পারেন। তাঁদের এইসব সুবিধা আছে। পাঁচ বছরে একবার বাইরেও যেতে পারেন।”

আরও পড়ুন:মেঘালয়ের অভিষেকের পদযাত্রায় জনসমুদ্র, প্রচারে ঝড় তুলল তৃণমূল

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...