Thursday, May 14, 2026

ওড়িশায় ভ*য়াবহ পথ দু*র্ঘটনা , মৃ*ত বাংলার ৭ ! 

Date:

Share post:

ওড়িশায় (Odisha) ভ*য়াবহ পথ দু*র্ঘটনায় (Road Accident) উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat, North 24 Parganas) ৭ ব্যক্তির মৃ*ত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়। শনিবার ওড়িশার জাজপুর (Jajpur) জেলায় একটি মিনি ট্রাকের সঙ্গে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সং*ঘর্ষ হয়। শো*কস্তব্ধ মাটিয়া এলাকা।

শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওড়িশার জাজপুর (Jajpur, Odisha) জেলার ধর্মশালায় ১৬ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপর ট্রাক দু*র্ঘটনা ঘটে। জাজপুরের পুলিশ সুপার বিনীত আগরওয়াল (Vineet Agarwal) জানান ঘটনাস্থলেই ছয়জনের মৃ*ত্যু হয়। পরে আরও একজন মা*রা যান। ধর্মশালা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ রাকেশ ত্রিপাঠি বলছেন কুয়াশার কারণেই এই দু*র্ঘটনা ঘটেছে। মৃ*ত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের ও বাকিরা একই গ্রামের বাসিন্দা। তাঁরা পোল্ট্রির সাপ্লাই করতে যেতেন বলে জানা যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকার (Government of West Bengal) ইতিমধ্যেই ওড়িশা সরকার (Odisha Government) ও সংশ্লিষ্ট পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করেছে। জাজপুরের কালেক্টর জানান, যে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃ*তদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলার সরকার ইতিমধ্যেই মৃ*তদেহ তাঁদের বাড়িতে নিয়ে আসা ব্যবস্থা করছে। বন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...