Saturday, March 21, 2026

পাটের প্রসারে বাড়ছে ব্যবসা, মহানগরীতে মেলবন্ধন ক্রেতা বিক্রেতার !

Date:

Share post:

পরিবেশ দূষণ (Environmental pollution) আটকাতে প্রাকৃতিক উপায়ে তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসকে বাজারজাত করার ভাবনা নতুন নয়। তাই প্লাস্টিকের বাড়বাড়ন্ত সত্বেও বাজারে এতটুকু মূল্য কমেনি পাটজাত দ্রব্যের (Jute Product)। সেই সাফল্য উদযাপনের কলকাতার পিসি চন্দ্র গার্ডেনে (P C Chandra Garden) আয়োজিত হল জুট এক্সপো ২০২৩ (Jutexpo 2023)। এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান।

জুট এক্সপো ২০২৩ মানে পাটজাত দ্রব্য ভালোবাসেন যারা সেই সব মানুষের এক মেলবন্ধন উৎসব। সঙ্গে সংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন শো আর বিকিকিনি। বিশ্বের ১৭ টি দেশ থেকে প্রায় ১০০ জন বিদেশি ক্রেতা এই অনুষ্ঠানে যোগদান করেন। বিভিন্ন মডেলরা পাটজাত জিনিস এবং পোশাক নিয়ে র‍্যাম্প শো করেন। এর পাশাপাশি জুট ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন জুট এক্সপোর চেয়ারম্যান সিদ্ধার্থ লোহারিওয়াল (Siddharth Lohariwal) , ভাইস চেয়ারম্যান গোপাল সরফ (Gopal Saraf), বিশিষ্ট মডেল মিস কলকাতা মাধবীলতা মিত্র (Madhabilata Mitra) সহ আয়োজক কমিটির অন্যান্য ব্যক্তিরা। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন চলবে এই অনুষ্ঠান। জুট এক্সপোর (Jutexpo 2023) তরফে এদিন বলা হয় , বাংলা থেকে বিশেষ করে কলকাতা থেকে পাট জাত দ্রব্য রফতানির পরিমাণ ক্রমশ বাড়ছে। প্রায় ২০০০ কোটি টাকার রফতানি হচ্ছে বলে এদিন সাংবাদিকদের জানান জুট এক্সপোর কর্তারা। ক*রোনা পরবর্তীকালে মানুষের এই শিল্পের দিকে ঝোঁক বেড়েছে যা আগামীতে আরও বড় সাফল্য এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...