Saturday, June 27, 2026

ফের তলব কুন্তল-ঘনিষ্ঠ সোমাকে, কী জানালেন পার্লার মালকিন!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তলব করা হল কুন্তল ঘোষের ঘনিষ্ঠ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে (Soma Chakraborty)।অভিযোগ, সোমা চক্রবর্তীর সঙ্গে নাকি পরিচয় ছিল ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। অল্প দিনের আলাপেই কুন্তল নাকি সোমাকে ব্যবসার জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। ধার হিসেবে সেই টাকা দিয়েছিলেন কুন্তল, জেরায় এমনই দাবি সোমার। কুন্তলের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে এই তথ্য উঠে এসেছে।

সোমা চক্রবর্তীকে ইতিমধ্যেই জেরা করেছে ইডি। ফের সব নথিপত্র নিয়ে তাকে তলব করা হয়েছে। প্রশ্ন উঠছে, ২০১৭ সালে ৫০ লক্ষ টাকা সোমাকে ধার দিয়েছিলেন কুন্তল, কিন্তু তারপর এতদিন কেটে গেলেও কেন সেই টাকা ফেরৎ দিলেন না সোমা? জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, সোমা নাকি জানিয়েছেন, তাঁর ব্যবসার কার্যত অংশীদার ছিলেন কুন্তল। সুতরাং এক্ষেত্রে টাকা ফেরতের প্রশ্ন আসছে না। কিন্তু সেক্ষেত্রে ধারের কথা আসছে কোথা থেকে! এই প্রশ্ন করে ইডি। আরও কয়েকবার সোমাকে ডাকা হতে পারে বলে অনুমান।

আরও পড়ুন- ফ্লামেঙ্গো মহাবিপদে, ৪ কোটি টাকা কার অ্যাকাউন্টে গেল !

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...