Wednesday, June 3, 2026

বনধ নিয়ে সতর্ক প্রশাসন, সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি নবান্ন

Date:

Share post:

DA-এর দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে সরকারি কর্মী সংগঠন। এই বনধে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং সরকারি কাজে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য কড়া নির্দেশিকা জারি করল নবান্ন(Nabanna)। অতীতের মত এবারও সরকারি কর্মীদের(Govt employees) কাজে উপস্থিত থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নর তরফে।

ধর্মঘট নিয়ে এ দিন দফায় দফায় বৈঠক করেছে নবান্নের শীর্ষ মহল। তার পরপরই এদিন জরুরী ভিত্তিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সব জেলার জেলাশাসকদের জরুরী ভিত্তিতে বৈঠকে ডাকেন। সূত্রের খবর, সেই বৈঠকেই বনধ নিয়ে জেলাগুলিকে সতর্ক থাকতে বলেন মুখ্যসচিব। বনধে কোনরকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার-সহ পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে পুলিশকেও সব রকমের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব।

বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকল সরকারি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় ছেদ পড়বে চাকরি জীবনে, কাটা যাবে একদিনের বেতন। পাশাপাশি আরো জানানো হয়েছে, ৯ মার্চ অর্থাৎ শুক্রবার কোন সরকারি কর্মীর প্রথমভাগ, দ্বিতীয় ভাগ বা পূর্ণদিবস ছুটি দেওয়া হবে না। নেওয়া যাবে না ক্যাজুয়াল লিভ বা অন্য কোন ছুটি।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...