Friday, June 5, 2026

বিয়ের পরদিনই বেকার হলেন বর ! কনেপক্ষের মাথায় হাত

Date:

Share post:

সরকারি চাকরিজীবী পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কনেপক্ষ। আয়োজনেও ছিল না কোনও খামতি।

কিন্তু বিধিবাম। ওই যে কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল বরের। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নব দম্পতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ।

এমনটা যে হতে পারে তা একবারের জন্যও ভাবেননি কেউ। বেশ আড়ম্বরের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিয়ে সেরেছিলেন প্রণব রায়। এরপর শুক্রবার যথারীতি নববধূকে বাড়ি নিয়ে আসেন তিনি। রবিবার বৌভাতের আয়োজনেও কোনও খামতি ছিল না । কিন্তু সব ভেস্তে গেল এক লহমায় । বিয়ের পরের দিনই প্রণববাবু জানতে পারেন তিনি চাকরিটি হারিয়েছেন।

নিয়োগ দুর্নীতির তদন্ত শুরুর পর দফায় দফায় চাকরি খুইয়েছেন বহু স্কুল শিক্ষক-শিক্ষাকর্মী। ফলে বেআইনি পথে যাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের সকলেরই কম-বেশি দুশ্চিন্তা ছিল। সেই তালিকায় কী ছিলেন জলপাইগুড়ির
বাসিন্দা প্রণব রায়।
জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে জলপাইগুড়ির রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে গ্রুপ- সি পদে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর স্কুল সার্ভিস কমিশনের তরফে চাকরিচ্যুত কর্মীদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ক্রান্তি ব্লকের প্রণব রায়ের নাম পাওয়া গিয়েছে। তাঁর বাড়ি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজারে।
নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি তাঁদের। তবে মুখে কুলুপ পরিবার ও প্রতিবেশীদের।

 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...