Wednesday, May 13, 2026

বদলে গেল শিক্ষা নীতি ! স্নাতক পঠনপাঠনে বড় পরিবর্তন

Date:

Share post:

উচ্চশিক্ষায় (Higher Education) রাজ্যে শিক্ষানীতির (State Education Policy) বড় বদল। এতদিন পর্যন্ত স্নাতক স্তরে পড়াশুনা করার জন্য সময় লাগতো তিন বছর। এবার চার বছরের স্নাতক কোর্স চালুর উদ্যোগ নিল রাজ্য। জাতীয় শিক্ষানীতি (National Education Policy) অনুযায়ী এই পরিবর্তন বলে শিক্ষা দফতর (State Education Department) সূত্রে খবর। ইতিমধ্যেই নয়া শিক্ষানীতি কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগে ২+১ শিক্ষানীতিতে স্নাতক স্তরে পড়াশোনা করতে হত, পরে তা পরিবর্তন করে ১+১+১ নীতি গ্রহণ করা হয়। ফের পরিবর্তন ,জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস’ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এবার নির্দেশ দেওয়া হল।স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসির নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে শুক্রবার চিঠি পাঠানো হয়েছে ।

যদি দেখা যায় স্নাতক স্তরের কোনও পড়ুয়া যদি কোনও বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তা হলে তাঁকে সে বিষয়ে নির্দিষ্ট প্রজেক্ট বাছাই করতে হবে। পিএইচডির জন্য আবেদন করতে গেলে ন্যূনতম সিজিপিএ ৭.৫ হতে হবে বলে ইউজিসি জানিয়েছে।

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...