Thursday, May 21, 2026

বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির হদিশ অনুব্রতর হিসাবরক্ষকের!

Date:

Share post:

এবার জমি জটে জড়াল অনুব্রতর (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারির নামও। সূত্রের খবর, কেষ্টর হিসেবরক্ষকের বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি।

কোথাও পাঁচ কাঠা তো কোথাও তিন বিঘা। দাগ নম্বর ধরে ধরে সেই জমির তালিকা আদালতে জমা দিয়েছে ইডি। সেখানে দেখা যাচ্ছে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যে বোলপুরের বুকে আনুমনিক ১৫ কোটি টাকার জমি কিনেছেন মণীশ কোঠারি। রূপপুর মৌজা, গোপালনগর, কঙ্কালীতলা, দারোকানাথপুর, সুরুল-সহ বোলপুরের প্রায় সব মৌজাতেই মণীশের জমি রয়েছে বলে খবর। সব মিলিয়ে এই জমির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

গরু পাচার মামলায় ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। সেই তালিকায় ছিলেন মণীশও। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল দিল্লিতে। সেখানেই মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে। এরপর সন্ধ্যার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তদন্তে অসহযোগীতা করছেন মণীশ।

আরও পড়ুন- মেধাবি ছাত্র ভাই: গ্রুপ সির পরীক্ষার নম্বর নিয়ে সরব মন্ত্রী শ্রীকান্ত

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...