Sunday, April 26, 2026

বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা: ফিরহাদের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জল্পনা

Date:

Share post:

পার্কিং ফি(Parking Fee) নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির মাঝে এবার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) গলায় শোনা গেল অভিমানের সুর। তিনি জানালেন, “২৫ বছর ধরে মানুষের কাজ করছি। বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা।” বলার অপেক্ষা রাখে না মমতা ঘনিষ্ঠ এই রাজনীতিবিদের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। অনেকেই দাবি করছেন পার্কিং ফি নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীতে কিছুটা হলেও ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী যার জেরেই এহেন মন্তব্য। যদিও তাঁর মন্তব্যে কোনওরকম বিতর্ক দেখতে রাজি নয় তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) দাবি এতে “বিতর্ক কোথায়? গোটাটাই জীবনদর্শন”।

রবিবার চেতলায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজকে ২৫ বছর আমি এখানকার কাউন্সিলর। ২৫ বছর আপনাদের সেবা করেছি। নিশ্চিতভাবে বয়স হয়েছে। একটু আগে শ্মশান থেকে আমার এক দাদাকে দেখে এলাম। হয়ত কিছুদিনের মধ্যে আমারও সেই সময় এসে যাবে। কিন্তু মানুষ আসবে, মানুষ যাবে। সমাজ থাকবে, উন্নয়ন থেকে যাবে। নতুন প্রজন্ম সমাজের মাথা হবে। উন্নয়ন করবে। তাঁদের মধ্যে দিয়েই আবার এই চেতলায় একটা ববি হাকিম আসবে।” তাঁর এই মন্তব্যের পর নিন্দুকদের দাবি, দলের প্রতি অভিমান থেকেই এহেন মন্তব্য করছেন ফিরহাদ। কারণ পার্কিং ফি নিয়ে বিতর্কের বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না ফিরহাদ।

তবে এই বিষয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “এখানে কোনও বিতর্ক দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট ইস্যু ছিল। চ্যাপ্টার ক্লোজড। ববিদা সিনিয়র নেতা। তাঁর ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছিলেন। সেই কারণে একটা জীবন দর্শনের কথা বলেছেন। তার সঙ্গে চলতি কোনও ইস্যু দেখতে পাচ্ছি না।”

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...