Friday, May 15, 2026

১৫ দিনের মধ্যে জায়গা ছাড়ুন, অমর্ত্য সেনকে কড়া ভাষায় উচ্ছেদ নোটিশ বিশ্বভারতীর!

Date:

Share post:

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কড়া উচ্ছেদ নোটিশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বেঁধে দেওয়া হল সময়সীমা। নোটিশে কড়া ভাষায় বলা হয়েছে, আগামী ৬ মে-এর মধ্যে অমর্ত্য সেনের “দখল”-এ থাকা ১৩ ডেসিমেল জমি খালি করতেই হবে, অন্যথায় বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অর্থাৎ, আর ১৫ দিনের মধ্যে নোবেল জয়ী জায়গা না ছাড়লে অনুমোদিত দখলদার উচ্ছেদ আইনের ১৯৭১ ধারা ৫-এর উপধারা ১-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে ফেরানো হবে ১৩ ডেসিমেল জমি।

৬ মে-র মধ্যে বিশ্বভারতীর প্লট নাম্বার ২০১ উত্তর-পশ্চিম কোণে অর্থাৎ এল আর প্লট নাম্বার ১৯০০/২৪৮৭ সুরুল মৌজার ১৯০০ জেএল নম্বর ১০৪ পাবলিক সম্পত্তির উপর অনুমোদিত ‘দখল’ জমি খালি করা নির্দেশ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যুগ্ম কর্মসচিব ও এস্টেট অফিসারের। বিশ্বভারতীর শুনানিতে ১৯ এপ্রিল অমর্ত্য সেন অথবা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকার কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এবার কড়া সিদ্ধান্ত এবং হুঁশিয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষের।

এদিকে, পারিবারিক ভিটে জমি উত্তরাধিকার সূত্রে তাঁরই প্রাপ্য। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। জুনে শান্তিনিকেতন ফিরে এলে আলোচনা হতে পারে। বিশ্বভারতী কর্তৃপক্ষকে ১৭ এপ্রিল এই মর্মে চিঠি পাঠান অমর্ত্য সেন। চিঠি পাঠিয়ে আলোচনার জন্য ৩ মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ ৩ মাসের বদলে জমি খালি করার জন্য মাত্র ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল। এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে থাকলেও জমি পুনরুদ্ধারে মরিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি কর্ত্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সময়সীমার মধ্যে জমি খালি না করা হলে বলপ্রয়োগ করা হবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...