Sunday, May 17, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ঘোষণা হওয়া ভারতীয় দলকে সেরা দল বললেন শাস্ত্রী

Date:

Share post:

৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর সেই ম‍্যাচের জন‍্য এদিন ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। দলে ফিরেছেন অজিঙ্কে রাহানে। দলের অধিনায়ক রোহিত শর্মা। আর দল ঘোষণা হওয়ার পরই এই দলকে ভারতের সেরা দল বললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

এদিন টুইট করে শাস্ত্রী বলেন,” সেরা ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে দলের অধিনায়কত্ব অব্যাহত থাকবেন রোহিত শর্মা। দলে তাঁর সঙ্গে রয়েছেন শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে এবং কেএল রাহুল। উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএস ভরত। বোলারদের মধ্যে রয়েছন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মহম্মদ শামি ও জয়দেব উনাদকাট। একই সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ওপর।

আরও পড়ুন:লোবেরা নন, ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন কার্লস কুয়াদ্রাত

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...