Tuesday, April 21, 2026

“অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে”, তৃতীয় জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে টুইট মমতার

Date:

Share post:

আজ থেকে ঠিক দু’বছর আগে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি অল-আউট ঝাঁপিয়েও তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসা থেকে আটকাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। নরেন্দ্র মোদি-অমিত শাহরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করে আওয়াজ তুলেছিলেন ”অব কি বার, দোশো পার”। কিন্তু সেই স্বপ্ন আজকের দিনে অর্থাৎ ২মে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস বিপুল আসন নিয়ে জয়লাভ করে। আর সেই ঐতিহাসিক জয়ের দু’বছর পূর্তিতে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষের পূর্তিতে মানুষকে লড়াই করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নাম না করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে জয়ের ডাকও দিয়েছেন। তাই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “২০২১ সালে আজকের দিনে বাংলার মা–মাটি–মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে। কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে।” অর্থাৎ আসন্ন পঞ্চায়ে ও আগামিবছর লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।


 

Related articles

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...