Sunday, May 17, 2026

কুমিরের পেট থেকে উদ্ধার মৎস্যজীবীর দে.হ!

Date:

Share post:

মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী (Fisherman),অবশেষে সন্ধান মিলল কুমিরের (Crocodile)পেটে। ঘটনা কুইন্সল্যান্ডের (Queensland),একদল মৎস্যজীবীর সঙ্গে স্থানীয় লেকফিল্ড জাতীয় উদ্যানে (Lakefield National Park)মাছ ধরতে গেছিলেন ৬৫ বছরের কেভিন ডারমোডি (Kevin Dermody)। এমনিতেই কুইন্সল্যান্ডের ওই জাতীয় উদ্যানের জলাভূমিতে কুমিরের (Crocodile) যথেষ্ট উপদ্রব লক্ষ্য করা যায়। তবুও পেটের দায়ে সেখানে মাছ ধরতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন মৎস্যজীবী (Fisherman)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার। লেকফিল্ড জাতীয় উদ্যানে মাছ ধরার সময় আচমকাই মৎস্যজীবীদের নৌকা আক্রমণ করে কুমির। জলে ছিটকে পড়েন কেভিন। সঙ্গীরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। বিশালাকার দুটি কুমির কেভিনকে গিলে ফেলে। এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই কুমিরকে গুলি করে মেরে তারপর কুমিরের পেট থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। বুধবার কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, খুনে দু’টি কুমির একটির দৈর্ঘ্য ছিল ১৪ ফুটি, অন্যটি নয় ফুট লম্বা। স্থানীয় পুলিশ আধিকারিক মার্ক হেন্ডেরসন জানিয়েছেন যেহেতু ওই জলাভুমি কুমিরের জায়গা আর অস্ট্রেলিয়াতে এই প্রাণীর উপদ্রব বেশি তাই এই কথা গুলো সাধারণ মানুষের মনে রাখা দরকার।


 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...