Tuesday, April 28, 2026

বিশ্বভারতীকে চ্যালেঞ্জ জানিয়ে অর্মত্য সেনের বাড়ির সামনে ধর্ণা মঞ্চ তৃণমূলের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পর, শান্তিনিকেতনে (Shantiniketan) রাতারাতি ধরনার প্রস্তুতি শুরু করে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিশ্বভারতীর (Visva Bharati) সঙ্গে জমি বিতর্কে জড়িয়েছেন অমর্ত্য সেন (Amartya Sen)। এবার নোবেলজয়ীর পাশে দাঁড়িয়ে আগামি ৬ ও ৭ মে ধরনা দেবে তৃণমূল। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ”প্রতীচী”র সামনেই তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ধর্ণায় বসবেন সমাজের বিশিষ্টজনেরা। অংশ নেবে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন থেকে গায়ম কবীর সুমন-সহ আরও অনেক বুদ্ধিজীবী।

জমি বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জমি হস্তান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে নোবেলজয়ীকে। নোটিশে স্পষ্ট উল্লেখ, ৫ মে মধ্যে জমি হস্তান্তর না করলে উচ্ছেদ করা হবে। প্রয়োজনে বলপ্রয়োগ করে জমির দখল নেবে বিশ্বভারতী।

বাঙালির গর্ব, দেশের গর্ব অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বীরভূমের তৃণমূল নেতাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, অর্মত্য সেনকে উচ্ছেদ করতে এলে, প্রয়োজনে বুলডোজারের সামনে বসে পড়তে হবে! সেইমতোই নোবেলজয়ীর অর্থনীতিবিদের বাড়ির সামনে ধরনা মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে, অমর্ত্য সেনও বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা জজ কোটে মামলা করেছেন। সূত্রের খবর, জজ কোর্টের বিচারক এখন নেই। বিষয়টি জানানো হয় দায়িত্বপ্রাপ্ত বিচারককে। তিনি জানিয়েছেন, ১৫ মে জজ কোটের বিচারক ফিরলে মামলাটি শুনবেন। তবে তার আগেই জমি ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী। তাই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে তৃণমূল।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি “প্রতীচী”র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ, ”বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য। সেই জমি দ্রুত বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের অনুরোধ করা হচ্ছে”। এরপর শুরু হয় দু’পক্ষের আইনি লড়াই।

 

 

 

Related articles

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...