Saturday, June 27, 2026

কোথায় ‘মোকা’র ল্যান্ডফল? নির্দিষ্ট করে জানালো মৌসম ভবন

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে বাড়ছে টেনশন। মৌসম ভবনের (IMD) তরফে বারবার করে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি না হলে তার গতিপথ (Route of Mocha) সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অবশেষে মোকার সঠিক ল্যান্ডফল (Landfall) কোথায় তা জানালো আইএমডি (IMD)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়ানমারে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এখন আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় মোকা (Clyclone Mocha) মায়ানমার থেকে আরও খানিকটা বাংলাদেশের (Bangladesh) দিকে সরে এসেছে। সেক্ষেত্রে স্থলভাগে আছড়ে পড়ার সময় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। এরপর ঘূর্ণিঝড়ের দ্বিতীয় পরিবর্তন যদি জলেই হয় তবে তা বাংলাদেশ থেকে আরেকটু উত্তর পূর্বে সরে সুন্দরবন লাগোয়া এলাকা হতেও পারে। তবে তার জন্য অন্তত দুদিন অপেক্ষা করতে হবে, তবেই এই বিষয়টি স্পষ্ট করে জানানো সম্ভব। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে আগামী রবিবার রাতে কিংবা সোমবার সকালে মোকার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা বাড়ছে।

 

প্রসঙ্গত বাংলায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব এখনও পর্যন্ত নেই। উল্টে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বৈশাখের মাঝামাঝি সময়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল আর লু বয়ে যাওয়ার সম্ভাবনা নেই । কিন্তু ঘূর্ণিঝড় সেই সব হিসেবকে বানচাল করে দিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ জেলায় আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তবে ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে মৌসম ভবন জানাচ্ছে।


 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...