Saturday, June 6, 2026

কোহলি-রোহিত নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তরুণ প্রতিভার দিকে নজর দিতে বললেন শাস্ত্রী

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দিয়েই ভারতীয় দল গড়ার ডাক দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। চলতি আইপিএল-এ বিরাট কোহলি ফর্মে থাকলেও, একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা। তবে চলতি আইপিএল-এ নজর কেড়েছেন তরুণ ক্রিকেটাররা। শাস্ত্রীর মতে, যে সব তরুণ ক্রিকেটার এবারের আইপিএলে ভাল খেলেছেন, তাঁদের সুযোগ দিয়ে তৈরি করে নেওয়ার হোক।

এই নিয়ে এক ক্রিকেট ওয়েবসাইটে রবি শাস্ত্রী বলেন, “প্রথম যে টি-২০ সিরিজটা আসবে সেখানে এই তরুণ ক্রিকেটারদের খেলাও। নির্বাচকদের উচিত এখন থেকেই ওদের তৈরি করা। রোহিত, কোহলির মতো ক্রিকেটাররা ইতিমধ্যেই পরীক্ষিত। ওরা কী করতে পারে সবাই জানে। কিন্তু আইপিএলে যারা ভাল খেলছে তাদের নেওয়ার পক্ষপাতী আমি। ওদের এখন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হওয়া উচিত। রোহিত এবং কোহলিকে একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্যে তরতাজা রাখা উচিত।”

শাস্ত্রীর মতে, দল নির্বাচন করার সময় শুধু ‘সাম্প্রতিক ছন্দ’ই যেন মাথায় রাখা হয়। এই নিয়ে শাস্ত্রী বলেন, “এক বছর লম্বা সময়। ক্রিকেটাররা ছন্দে থাকতেও পারে, ছন্দ হারাতেও পারে। সেই মুহূর্তে যারা ভাল খেলছে তাদের আগে দলে নাও। অভিজ্ঞতা বা ফিটনেস আসবে তারপরে। কে দারুণ খেলছে, কে ধারাবাহিক, কার পকেটে বেশি রান রয়েছে, এগুলোই দল নির্বাচনে সবার আগে মাথায় রাখা উচিত।”


 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...