Thursday, June 4, 2026

ভালো নেই অনুব্রত!জেল থেকে বের করে নিয়ে যাওয়া হবে হাসপাতালে

Date:

Share post:

শরীর ভালো নেই। তাঁকে আসানসোল জেলে পাঠানো হোক বলে আদালতেও বারবার আর্জি জানিয়েছেন। কিন্তু ইডি কর্তারা তা কার্যত শুনতেই চাননি। এবার তিহার জেলেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। মেয়ের সঙ্গে সোমবার কথা হওয়ার পরই তিহার জেলে শ্বাসকষ্ট বাড়ে কেষ্টর। সঙ্গে বুকে ব্যাথাও বেড়েছে। মঙ্গলবার সকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর।

আরও পড়ুন:ভাতার দেখল জনদরদী তরুণ নেতাকে,‌ বৃদ্ধ ডায়ালিসিস রোগীকে নিজের উদ্যোগে বাড়ি ফেরালেন অভিষেক

তিহার জেল হাসপাতালে চিকিত্‍সায় উন্নতি না হওয়ায় ইতিমধ্যেই বাইরের হাসপাতালে বারদুয়েক দেখানো হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতিকে। নয়াদিল্লির সুপার স্পেশালিটি হাসপাতাল এইমস এবং সফদরজং-এর চিকিৎসকেরা পরীক্ষা করেছেন তাঁর। এবার তাঁকে দিল্লির জে বি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। চিকিৎসায় কোনও খামতি রাখতে চাইছে জেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, সোমবারই ভার্চুয়ালি নিজের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে অনুব্রতর।  শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবী তাঁকে আদালতে আবেদন করতে বলেছেন। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন অনুব্রত। ইতিমধ্যেই নাকি অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করে ফেলেছেন আইনজীবীরা।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...