Saturday, May 23, 2026

মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার সকাল দশটায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করেন। কিছুক্ষণ পরই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধাতালিকা ঘোষণা করেন। তার পরেই ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।”

এবার মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন পড়ুয়া। ১৬টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
এবার প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ৬ জন যাদের মধ্যে রয়েছে সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ।

১৬ টি জেলার বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা । পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।
এবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি।

Related articles

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...