Sunday, May 17, 2026

ঝুকেগা নেহিঁ! বিজেপিকে দিশাহারা করতে আজ থেকে ফের অভিষেকের নবজোয়ার

Date:

Share post:

ঝুকেগা নেহিঁ! —”রোখা যায়নি, রোখা যাবে না।” শনিবার প্রায় সাড়ে ৯ ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বুক ফুলিয়ে বেরিয়ে বেরিয়ে ছিলেন। শিড়দাঁড়া সোজা রেখে তখন আত্মবিশ্বাস ঝরে পড়ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায়। সিবিআই দফতরের বাইরে দাঁড়িয়েই কেন্দ্র ও তার শাসক দল বিজেপির বিরুদ্ধে বিদ্রোহের সুরে দীপ্তকণ্ঠে আওয়াজ তুলেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ, সোমবার থেকে ফের নবজোয়ারে জনজোয়ার তুলতে বাঁকুড়া থেকে কর্মসূচি শুরু করছেন। আরও দশগুণ উৎসাহ নিয়ে ইন্দাস থেকে সফর শুরু।

আরও পড়ুন:“অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব”: বিজেপিকে দেশ থেকে উচ্ছেদের ডাক মমতার

পরিস্কার হয় গিয়েছে ইডি-সিবিআই জুজু দেখালেও শিরদাঁড়া বন্ধক রাখবেন না, বরং দিল্লির কাছে মাথা না নুইয়ে আন্দোলন আরও জোরদার করবেন অভিষেক। যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু। কলকাতা থেকে আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাসে যাবেন অভিষেক। সেখানে বজ্রাঘাতে আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। জয়পুরে রোড শো, বিষ্ণুপুরে দলের অধিবেশন এবং জনসংযোগের একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

উল্লেখ্য, সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে গত শুক্রবার বিকেলে সোনামুখী থেকে কলকাতা ফিরতে হয়েছিল অভিষেককে। কর্মসূচি তাঁর ৬০ দিনের। কিন্তু মাত্র ২৫ দিনের মাথায় ছন্দপতন ঘটায় সিবিআই। উদ্দেশ্য একেবারেই রাজনৈতিক। কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে বিজেপির ষড়যন্ত্র, এমনই অভিযোগ এনেছে তৃণমূল। কিন্তু নিট ফল জিরো, বিজেপিকে ঘোড়ার ডিম দেখিয়ে আরও দিশাহারা করার লক্ষ্যে ফের জনসংযোগের ময়দানে তৃণমূলের প্রধান সেনাপতি।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...