Friday, May 22, 2026

প্র*চন্ড শব্দে আত*ঙ্ক ছড়ালো ওয়াশিংটনে, অ*জ্ঞাত বিমানকে ধাওয়া করল F-16 জেট

Date:

Share post:

আতঙ্ক ছড়ালো আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। আর তার কারণ খুঁজতে গিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

প্রচণ্ড শব্দের অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঝনঝন করে কেঁপে উঠে বহু বাড়ির জানলার কাচ। প্রাথমিকভাবে সবাই মনে করেছিলেন ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে জানা গেল,
এফ-১৬ যুদ্ধবিমান থেকে উৎপন্ন ‘সোনিক বুম’ বা ধ্বনিতরঙ্গই ছিল এর কারণ। আসলে রাজধানীর আকাশে উড়ে চলা একটি অজ্ঞাত বিমানকে ধাওয়া করছিল ফাইটার জেটগুলি।
রবিবার ওয়াশিংটনের আকাশে একটি অজ্ঞাত পরিচয় বিমানকে উড়তে দেখা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার বার্তা পাঠালেও কোনও উত্তর আসেনি ছোট্ট যাত্রীবাহী বিমানটি থেকে। এরপরই সতর্ক হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা সিদ্ধান্ত নেয় সেই বিমানটিকে ধাওয়া করার।
সেটিকে ধাওয়া করে মার্কিন ফাইটার জেটগুলি। প্রসঙ্গত, দেশের রাজধানী হিসেবে ওয়াশিংটন ডিসি-র আকাশে বিমান চলাচলে বেশকিছু বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে, টুইন টাওয়ার হামলার পর থেকে হোয়াইট হাউস-সহ ডিসি-র ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল এসেছে।
জানা গিয়েছে,এই ঘটনার সময় প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসেই ছিলেন। তাঁকে গোটা পরিস্থিতির কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, যাত্রীবাহী সেসনা বিমানটি ফ্লোরিডার ‘এনকোর মোটর্স অফ মেলবোর্ন’ নামের একটি সংস্থার।

টেনেসির একটি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল প্যাসেঞ্জার জেটটি। গন্তব্য ছিল লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। তবে অজ্ঞাত কারণে যাত্রাপথ বদলে ফেলে বিমানটি। কেন এই যাত্রাপথ বদলের সিদ্ধান্ত, তারই কারণ খোঁজার চেষ্টা করছে প্রশাসন।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...