Wednesday, May 13, 2026

নতুন সংসদ ভবনে নতুন প্রধানমন্ত্রীর পক্ষে সওয়াল তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

সম্প্রতি উদ্বোধন হয়েছে নতুন সংসদ ভবনের। আর সেখানে এবার নতুন প্রধানমন্ত্রীর দাবি তুলল তৃণমূল কংগ্রেস।। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই দাবি উঠল সোমবার সন্ধ্যেয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা এদিন ৪০ তম দিনে পরল। এই উপলক্ষ্যে ২৮ নম্বর ওয়ার্ডের গড়পার রোডে আয়োজিত সভা থেকে বক্তারা একে একে নতুন সংসদে নতুন প্রধানমন্ত্রীর স্লোগান তুললেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নবজোয়ার যাত্রা ইতিমধ্যে জনজোয়ারে পরিণত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসুচির সাফল্যে ভয় পেয়ে গিয়েছে বিজেপি। তাই জনসমর্থন না পেয়ে এখন এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। নৌ
এদিন কুণাল বলেন, অভিষেকের নবজোয়ারে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। মানুষের এই সমর্থন বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কী করবে এখন তারা তাই নিয়ে দ্বিধায় বিজেপি নেতৃত্ব।

একাধিক দুর্নীতির মামলা থেকে শুরু করে সাম্প্রতিক রেল দুর্ঘটনা পর্যন্ত নানা ঘটনায় যেভাবে তৃণমূলকে নিশানা করা হচ্ছে তাতে প্রতিহিংসার রাজনীতিই বারবার সামনে আসছে। একুশের নির্বাচনে বাংলার মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছে। এবার সামনে চব্বিশের নির্বাচন। সেখানেও বিজেপিকে ফের যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান বক্তারা। ওই মঞ্চ থেকে নতুন সংসদ ভবনে নতুন প্রধানমন্ত্রীর পক্ষে জোরালো সওয়াল করেন তৃণমূল নেতৃত্ব।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...