Monday, June 1, 2026

রেল ৫০ কোটি খরচ করলে এত প্রাণ যেত না: অভিষেকের নিশানায় সেন্ট্রাল ভিস্তা

Date:

Share post:

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচিতে আরামবাগে জনসভা থেকে সেন্ট্রাল ভিস্তা নিয়ে নিশানা করেন অভিষেক।

ট্রেন (Train) দুর্ঘটনা নিয়ে তোপ দেগে অভিষেক বলেন, “সেন্ট্রাল ভিস্তায় ২০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু রেল ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না।” এর পরেই গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিজেপি ক্ষমতায় থাকলে অধিকার থেকে বঞ্চিত হবে মানুষ।” পাশাপাশি ১০০ দিনের-আবাসের কাজে টাকা নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক। তাঁর কথায়, বাংলার মানুষকে বঞ্চিত করতেই টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রাপ্য আদায় করতে দিল্লিতে অবস্থান বিক্ষোভে যোগ দিতে সবাইকে আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নবজোয়ার কর্মসূচিতে এদিন আরামবাগের তেলো ভেলোর মাঠে বিশাল জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, এবারের পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হবে। স্থানীয়রা যাঁকে প্রার্থী হিসাবে বেছে নেবেন, তাঁকেই প্রার্থী করা হবে। পঞ্চায়েতে জেতার পরে পরিষেবা দিতে হবে। না হলে, পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ফের জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ, রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী ১৩ জন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের (Cabinet Ministry expansion) কাজ। সোমবার সকাল...

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ সেন (Suprabuddha Sen)। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮...

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...