Saturday, April 4, 2026

বাংলাকে লাগাতার ব.ঞ্চনার অভিযোগ! মঙ্গলেই শহরে জোড়া মিছিল তৃণমূলের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দামামা বেজে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commission) তরফে দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আর এমন আবহে ফের কেন্দ্রীয় বঞ্চনার (Central Govt Negligence) বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের (TMC)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জোড়া মিছিলের ডাক দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে শহরের দুই প্রান্ত থেকে মিছিলের নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও সাংসদ মালা রায় (Mala Roy)। দুপুর তিনটের পর শুরু হবে মিছিল।

১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার একদিকে যেমন বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে চলবে। এই মিছিলের নেতৃত্ব দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য।

আরেকটি মিছিল বেরোবে গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত। বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনো মিছিলে নেতৃত্ব দেবেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন মহিলা তৃণমূল নেতৃত্ব।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...