Saturday, June 27, 2026

আরামবাগে বচসার জেরে খু*ন, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Date:

Share post:

বচসার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর (TMC)। হুগলির আরামবাগের মইগ্রামের বাসিন্দা কাশীনাথ হাটির (Kashinath Hati) মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় ৫১ বছর বয়সী ঐ ব্যক্তি স্থানীয় রাইস মিলে কাজ করতেন। সোমবার রাতেই কাশীনাথকে ভারী কিছু দিয়ে আঘাত করা হলে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

মৃত কাশীনাথ হাটির পরিবার জানায় গতকাল রাতে কাশীনাথের সঙ্গে রাইস মিলের সামনেই একজনের বচসা হয়, সেখান থেকেই হাতাহাতির শুরু। তাতেই গুরুতর আহত হন কাশীনাথ। তাঁকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। তিনি তৃণমূল করতেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়ছেন। মিলের মালিক বলছেন এই ঘটনার সময় তিনি বা তাঁর পার্টনার কেউ সেখানে ছিলেন না। মিলের এক স্টাফ তাঁকে ফোন করে জানান যে কাশীনাথ ও শ্রীমন্ত বলে একজনের মধ্যে মারামারি হয়েছে। এরপরই কাশীনাথ গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় তৃণমূল নেত্রী নূপুর হাটি (Nupur Hati)বলেন পঞ্চায়েত ভোটের আগেই একজন তৃণমূল কর্মী এভাবে খুন হল, এর পেছনে কে বা কারা আছেন সেটা খুঁজে বের করা দরকার। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...