Saturday, June 27, 2026

ক্লাব ছাড়তে চলেছেন এমবাপে, পিএসজিকে চিঠি ফরাসি ফুটবলারের : সূত্র

Date:

Share post:

পিএসজি ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে। এমনটাই খবর এক আন্তর্জাতিক সংবাদসংস্থার। তাদের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ক্লাবকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন এমবাপে। কয়েকদিন আগেই পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। আর এবার ক্লাব ছাড়তে চলেছেন এমবাপে। যদিও ২০২৪ সালের জুন মাস অবধি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ এমবাপে। সূত্রের খবর, ২০২৫ সাল অবধি এমবাপের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিএসজি।

সূত্রের খবর, ক্লাব কর্তৃপক্ষকে একটি চিঠিতে নিজের মত জানিয়ে দিয়েছেন এমবাপে। তবে এমবাপেকে এমনিই ছেড়ে দিতে রাজি নয় পিএসজি। এর আগে মেসিকে ফ্রি ফুটবলার হিসাবে ছেড়ে আর্থিক ক্ষতি হয়েছে ক্লাবের। রিপোর্ট অনুযায়ী, এমবাপেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নয় পিএসজি।

২০১৭ সালে মোনাকো থেকে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার অর্থে পিএসজিতে সই করেছিলেন এমবাপে। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। এমবাপেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পিএসজি। এমবাপের সঙ্গে কথাও চারাচ্ছেন তারা।

আরও পড়ুন:জুয়ানেই ভরসা মোহনবাগানের, অনুশীলন শুরু ১৫ জুলাই থেকে


 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...