Friday, March 20, 2026

ভয়াবহ মোদি রাজ্য: স্ত্রী-কন্যাকে খুন করে দেহ কুচিয়ে নর্দমায় ফেলল বাবা

Date:

Share post:

স্ত্রী, কন্যাকে খুন করে দেহ কুচিয়ে নর্দমায় ফেলল বাবা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মোদি রাজ্য গুজরাটে(Gujrat)। যদিও অভিযুক্ত ওই বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ(Police)। জানা গিয়েছে ক্রাইম সিরিজ দেখেই স্ত্রী ও কন্যাকে হত্যার ছক কষে অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম যোগেশ মেহতা(Jogesh Mehta)। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ছিল তাঁর সংসার। তবে স্ত্রীর সঙ্গে সর্বদা ঝগড়া লেগে থাকত তাঁর। শনিবার ঝগড়া চলার সময়ে রাগের বশে স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে তাঁকে হত্যা করে যোগেশ। এরপর বস্তার ভেরত মৃতদেহ ঢোকানোর সময় ছোট মেয়ে দেখে ফেলে সেই দৃশ্য। মেয়ে এই ঘটনা দেখে ফেলায় একটি ঘরের মধ্যে বড় মেয়েকে আটকে রেখে ছোট মেয়েকে খুন করে সে। তারপরে মৃতদেহের দশটি টুকরো করে নর্দমায় কয়েকটি টুকরো ফেলেও দেয়।

প্রায় ৪ কিলোমিটার দূরে ভেসে আসা সেই দেহাংশ দেখেই সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে তার মাথা ও পায়ের কিছুটা অংশ পাওয়া গিয়েছে। এখনও বাকি দেহাংশের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। এদিকে জোড়া খুন করেও একেবারে নির্লিপ্ত ছিল যোগেশ। সন্দেহের বশে তাকে জেরা করতে থাকে পুলিশ। তখনই ভেঙে পড়ে সমস্ত অপরাধ স্বীকার করে নেয় সে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে যোগেশকে। খুনের অস্ত্রগুলিও উদ্ধার হয়েছে।

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...