Thursday, May 21, 2026

ক্লাস চলাকালীন ছু.রির কো.প! র.ক্তাক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

প্রথম বর্ষের ক্লাস চলাকালীন বচসা দিয়ে শুরু, দুই সহপাঠীর মতবিরোধ ঘিরে রক্ত ঝরল দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University)। ঘটনার সূত্রপাত আজ রবিবার দুপুরে। জানা যায় রামলাল আনন্দ কলেজের (Ramlaal Anand College) প্রথম বর্ষের একটি ক্লাস চলছিল। সেইসময় দুই ছাত্রের মধ্যে মতের অমিল হওয়ায় বচসা শুরু হয় যা গড়ায় হাতাহাতিতে। এরপর বাকিরা তাঁদের শান্ত করতে গেলে ধস্তাধস্তিতে সহপাঠীর গায়ে ছুরির কোপ বসিয়ে দেয় একজন। আহত পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্ত বেপাত্তা।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সূত্রের খবর অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনও তিনি অধরা। মৃত বা অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। মর্মান্তিক এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

 

Related articles

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...

নাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম...

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...