Saturday, April 4, 2026

“কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়”! শীর্ষ আদালতে বলল কমিশন, শুনানি মঙ্গলবার

Date:

Share post:

লোকসভা-বিধানসভার মতোই রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। গত, শনিবার আদালত ছুটি থাকায় ই-ফাইলিং করে মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দ্রুত শুনানির আর্জি জানানো হয়।

এরপর আজ, সোমবার শীর্ষ আদালতকে কমিশন বলে, “কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।” পরে রাজ্যের তরফেও এই একই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ মামলাটি ওঠে। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।

কমিশনের আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, “৪৮ ঘণ্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাই কোর্টে গিয়ে বলুন। সেখানে সময় চান।” কিন্তু কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে পাল্টা যুক্তি দেয়।

আরও পড়ুন:বিধাননগরে বা*জ পড়ে এটিএমে আ*গুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...