Friday, June 5, 2026

মনোনয়ন প্রত্যাহার করেনি স্ত্রী, শিবঠাকুরের মাথা ফা.টাল বিজেপি

Date:

Share post:

এবার আক্রান্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী শিবঠাকুর মণ্ডল (Shibthakur Mondal)। তাঁর স্ত্রী এবার পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী। স্ত্রীর মনোনয়ন প্রত্যাহারের জন্য শিবঠাকুরকে কিছুদিন ধরে হুমকি দিচ্ছিল বিজেপি (BJP) । কিন্তু মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁর উপর হামলা করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মাথা ফাটল শিবঠাকুর মণ্ডলের।

শিবঠাকুরের স্ত্রী এবার বীরভূমের বালিজুরি পঞ্চায়েতে তৃণমূল (TMC) প্রার্থী হয়েছেন। অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের না করায় শিবঠাকুরের উপর হামলা চালায় তাঁর কাকা ও কাকার অনুগামীরা। হামলাকারীরা বিজেপির লোক। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আজ, মঙ্গলবার অশান্তির সূত্রপাত মাছ ধরাকে কেন্দ্র করে। আক্রান্ত শিবঠাকুর মণ্ডলের অভিযোগ, রথের দিন ভাগের পুকুরে মাছ ধরা হচ্ছিল। তাঁর দুই ছেলেও সেখানে ছিল। শিবঠাকুরের কাকা দীপক মণ্ডলও ছিলেন। অভিযোগ, পুকুরের মাছ বিজেপি কর্মীদের মধ্যে ভাগ করে দিচ্ছিলেন দীপক। প্রতিবাদ করতেই শিবঠাকুরের উপর চড়াও হয় বিজেপর লোকেরা। মেরে শিবঠাকুর মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও। এরপর দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

 


 

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...